ইরান যুদ্ধ বন্ধের জন্য সমঝোতার আবেদন জানিয়ে বারবার যোগাযোগ করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তবুও ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেননি। এমনকি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, সেই নির্বাচনেও নিজের সংশ্লিষ্টতার কথা জানিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ও যুক্তরাষ্ট্রের গণমাধ্যম একিওসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মিয়ামিকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি বর্তমানে ভয়াবহ দুর্বল অবস্থায় রয়েছে। তিনি বলেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ হয়ে গেছে। এখন তাদের কোনো কার্যকর বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা নেই। তাদের অধিকাংশ বিমান ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র এবং নিক্ষেপযন্ত্রের প্রায় ৬০ থেকে ৬৪ শতাংশ ইতিমধ্যে ধ্বংস হয়েছে। শত্রু হিসেবে ইরান শক্তিশালী হলেও বর্তমানে তারা দিশেহারা হয়ে সমঝোতার জন্য যোগাযোগ করছে। তবে কিছুটা তাচ্ছিল্যের সুরে ট্রাম্প বলেন, তিনি তাদের জানিয়েছেন যে তারা অনেক দেরি করে ফেলেছে। এখন যুক্তরাষ্ট্র তাদের চেয়েও বেশি যুদ্ধ চালিয়ে যেতে চায়। এদিকে যুদ্ধ ও সমঝোতার আলোচনার বাইরে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও নজিরবিহীন হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নির্ধারণে তার ব্যক্তিগত সংশ্লিষ্টতা থাকা উচিত। তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা না করে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচন করে, তবে তা হবে সম্পূর্ণ সময়ের অপচয়। খামেনির মেজো ছেলে মোজতাবা খামেনিকে পরবর্তী নেতা হিসেবে ভাবা হচ্ছে— এমন প্রসঙ্গ তুলে ট্রাম্প সাফ জানিয়ে দেন, মোজতাবাকে নেতা হিসেবে নির্বাচিত করা হলে তিনি তা কোনোভাবেই মেনে নেবেন না।‘যুদ্ধ থামাতে যোগাযোগ করেছে’, ট্রাম্পের দাবি সম্পূর্ণ নাকচ করল ইরান
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
৬ মার্চ ২০২৬, ০৫:২০
আরও খবর
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের