পুবের কলম, ওয়েবডেস্ক: আদালতের নির্দেশ মতো আজ ইএসআই হাসপাতালে আজ শারীরিক পরীক্ষা করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। ইএসআই রিপোর্ট অনুযায়ী, ১২ দিনে ৩ কেজি ওজন কমেছে পার্থ চট্টোপাধ্যায়ের। ১১১ থেকে ওজন কমে হয়েছে ১০৮। এছাড়া আর অন্য কোনও শারীরিক সমস্যা নেই।
আরও পড়ুন:
আজকের এই শারীরিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়েছে।
জেরা ও শারীরিক পরীক্ষার সমস্ত রিপোর্ট তুলে ধরা হবে আদালতের সামনে।আরও পড়ুন:
ইডি সূত্রে খবর, জেরায় পার্থ চট্টোপাধ্যায় সেভাবে কোনও সহযোগিতা করছেন না। তবে অর্পিতা মুখোপাধ্যায় মুখ খুলেছেন। তিনি বেশ কিছু তথ্য ইডিকে দিয়েছেন। সেই সূত্র ধরে ইডি তল্লাশিও চালিয়েছে।
আরও পড়ুন:
তবে ইডির দাবি, তথ্য ও বয়ানের সঙ্গে অনেক কিছুই মিলছে না। সেই দুজনকেই জেল হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে তারা। সেখানেই জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হবে।
সাংবাদিকরা ইডির আইনজীবীবার জিজ্ঞাসা করেন, আপনারা কি জেরায় সন্তোষজনক উত্তর পাননি। উত্তরে আইনজীবী জানান, এই তো সবে শুরু।
আরও পড়ুন:
তবে আজ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা আদালতে তার জামিনের আবেদন জানাবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: