পুবের কলম, ওয়েবডেস্কঃ মহারাষ্ট্রের আহমেদনগরের ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু ১০ জন করোনা রোগীর। আশঙ্কাজনক একজন। ভর্তি ১৭ জন করোনা রোগীর মধ্যে ১০ জনের আগুনে পুড়ে মৃত্যু হয়।

এই সকল রোগীরা আইসিইউ-তে ভর্তি ছিলেন। হাসপাতালে যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ দমকলের।

কিভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার মহারাষ্ট্রের আহমেদনগরের সিভিল হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে।

আহমেদনগর জেলা কালেক্টর রাজেন্দ্র ভোঁসলে জানিয়েছেন, ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একজন জখম হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
আহমেদনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের দমকল বিভাগের প্রধান শঙ্কর মিসল জানান, সকাল ১১টার দিকে হাসপাতালে আগুন লাগে।

এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। কি কারণ এই ঘটনা তা খতিয়ে দেখে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। জেলা কালেক্টরকে দ্রুত তদন্ত করে একসপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

https://twitter.com/narendramodi/status/1456916631221796869?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1456916631221796869%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fstory%2Ffire-breaks-out-covid-ward-ahmednagar-hospital-maharashtra-1873722-2021-11-06

ঘটনায় শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, মহারাষ্ট্রের আহমেদনগর হাসপাতালে এতগুলি মানুষের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। প্রার্থনা করি, জখম রোগীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।

https://twitter.com/AmitShah/status/1456901146509864964?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1456901146509864964%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fstory%2Ffire-breaks-out-covid-ward-ahmednagar-hospital-maharashtra-1873722-2021-11-06


ঘটনায় হিন্দীতে ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

https://twitter.com/Dev_Fadnavis/status/1456894971991126027?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1456894971991126027%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fstory%2Ffire-breaks-out-covid-ward-ahmednagar-hospital-maharashtra-1873722-2021-11-06


বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ এই ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।