পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর মন পেতে বড়সড় ঘোষণা রাজস্থান সরকারের। এবার থেকে বছরে ৫০০ টাকায় মিলবে ১২টি রান্নার গ্যাস সিলিন্ডার। যেখানে গ্যাসের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল ছিল মানুষ সেখানে নিঃসন্দেহে এই খবর রাজ্যবাসীর কাছে অনেকটাই স্বস্তি এনে দিল। তবে সকলেই সেই সুবিধা পাবেন না। বিশেষ ক্ষেত্রেই এই সুবিধা প্রদান করবে রাজস্থানের কংগ্রেস-শাসিত সরকার।
আরও পড়ুন:
রাজস্থান সরকার দারিদ্র্য সীমার নিচে থাকা এবং উজ্জ্বলা স্কিমে নথিভুক্ত লোকদের জন্য ৫০০ টাকায় এই রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করবে। আগামী বছরে বিধানসভার নির্বাচনের কথা মাথায় রেখে গেহলট সরকারের এই সিদ্ধান্ত বিরোধীদের চাপের মুখে ফেলবেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
কংগ্রেস নেতা রাহুল গান্ধির উপস্থিতিতেই আলওয়ারে এই ঘোষণা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে ১২ মাসে অর্ধেক দামে মিলবে রান্নার গ্যাস।
আরও পড়ুন:
প্রসঙ্গত, কংগ্রেস শাসিত রাজস্থানে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০০০ টাকার বেশি।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে গেহলট আলওয়ারে জানিয়েছেন, আমি আগামী মাসের বাজেটের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই, উজ্জ্বলা প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দরিদ্রদের এলপিজি সংযোগ দিয়েছিলেন, কিন্তু সিলিন্ডারটি খালিই থেকে যায়। কারণ সিলিন্ডারের দাম এখন ৪০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৪০ টাকা। আমি বলতে চাই যে, যারা দরিদ্র এবং উজ্জ্বলা স্কিমের অধীনে তাদের জন্য বছরে ৫০০ টাকা করে ১২টি সিলিন্ডার সরবরাহ করব।
আরও পড়ুন:
গেহলট আরও বলেন, মূল্যবৃদ্ধির বিষয়টি গুরুতর।
আগামী ১ এপ্রিল থেকে দারিদ্র্যসীমার নীচে থাকা বিপিএল কার্ডধারী প্রতিটি পরিবারকে ৫০০ টাকায় বছরে ১২টি রান্নার গ্যাস সিলিন্ডার দেব। সরকারের জনকল্যাণমূলক প্রকল্প থেকে কাউকে বঞ্চিত রাখা উচিত নয়।আরও পড়ুন:
উল্লেখ্য, আগামী বছর রাজস্থানে বিধানসভা নির্বাচন আছে। যে নির্বাচনে দ্বিতীয়বার সরকার গঠনের লড়াইয়ে নামতে চলেছে কংগ্রেস। রাজস্থান দেশের মধ্যে সেই হাতেগোনা রাজ্যের মধ্যে আছে, যেখানে কংগ্রেস ক্ষমতায় আছে। বিধানসভা নির্বাচনের আগে গেহলট সরকারের এই ঘোষণা অবশ্যই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সেইসঙ্গে রাজস্থানের সরকারের এই ঘোষণা ভর্তুকি বিতর্ককে আরও উসকে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।