আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে গুজরাত ও হিমাচল প্রদেশ বিধানসভার ভোটগণনা। আজ সারা দেশের নজর থাকবে এই দুটি রাজ্যের ওপর।
আরও পড়ুন:
গত তিনদশক ধরে গুজরাতে দ্বি-মুখী লড়াই দেখেছে দেশ । এবার লড়াইয়ে আছে আম আদমি পার্টি ।
যদিও বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বলছে, গুজরাতে এখনও অটুট মোদি ম্যাজিক।১৮২ আসন বিশিষ্ট গুজরাত বিধানসভায়একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৯২টি আসন।আরও পড়ুন:
এবার আসা যাক হিমাচলপ্রদেশের কথায়। ১৯৮৫ সালের পর থেকে টানা দু'বার কেউ ক্ষমতায় আসেনি ৬৮ আসনের হিমাচল প্রদেশ বিধানসভার নির্বাচনী প্রচারে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি বিজেপি ৷ বারবার ওই ভোটমুখী রাজ্যে প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভোট শেষে একাধিক বুথ ফেরত সমীক্ষাও বিজেপির উপরই বাজি ধরেছে ৷৬৮ আসন বিশিষ্ট হিমাচলে সরকার গড়তে প্রয়োজন ৩৫ টি আসন।
আরও পড়ুন: