পুবের কলম ওয়েব ডেস্ক: চারজন মিলে হত্যার পরিকল্পনা করছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। এই পরিকল্পনার কথা নিজের মুখে জানিয়েছেন ইমরান।
আরও পড়ুন:
শুক্রবার তিনি দাবি করেন; ৪ ব্যক্তি তাঁকে হত্যা করার পরিকল্পনা করছে। কিছু হলে গোটা দেশের সামনে তাদের নাম ফাঁস করে দেওয়ার হুমকি দেন ইমরান।
শুক্রবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে একটি মিছিলে অংশগ্রহণ করেন পিটিআই নেতা ইমরান খান।
সেখানে তিনি অভিযোগ করেন; বিরোধী নেতারা তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে দেশের মানুষকে উসকে দিচ্ছেন।আরও পড়ুন:
ইমরান খান বলেন; ‘এর পিছনে অন্য খেলা রয়েছে। বন্ধ দরজার পিছনে চারজন আমাকে খুনের পরিকল্পনা করছে। ধর্ম অবমাননার অভিযোগেই আমায় খুন করার চেষ্টা চলছে।’
আরও পড়ুন:
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন; ‘যদি আমার কিছু হয়; তবে একটা ভিডিয়ো প্রকাশ করা হবে যেখানে ৪ জন চক্রান্তকারীর নামই ফাঁস করে দেওয়া হবে।’
আরও পড়ুন:
উল্লেখ্য; এই প্রথম নয়; এর আগেও প্রাক্তন প্রাধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন যে; তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে।