পুবের কলম ওয়েবডেস্ক : কয়ের মাসের বিরতির পর ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সউদি আরবের মধ্যে ৫ম দফা আলোচনা অনুষ্ঠিত হল। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ প্রতিনিধিরা এবং সউদি আরবের গোয়েন্দা প্রধান খালিদ বিন আলি আল হুমাইদান এই আলোচনায় অংশ গ্রহণ করেন। তবে আলোচনা ঠিক কবে অনুষ্ঠিত হয়েছে তা জানা যায়নি। মূলত দুই দেশের সম্পর্ক পুনরায় স্থাপনের জন্য ইতিবাচক পরিবেশে প্রধান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে যা ভবিষ্যতে দ্বি-পক্ষীয় সম্পর্কে ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের আলোচনা দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠকের পথ সুগম করতে পারে।
উল্লেখ্য, আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরান ও সউদি আরব দুই দেশই ইরাকের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইরাকের সঙ্গে প্রতিবেশী এ দুই দেশেরই আছে বিশাল সীমান্ত। ইরান হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ শিয়া মুসলিম অধ্যুষিত দেশ। অন্যদিকে সউদি আরব হচ্ছে সুন্নি অনুসারী মুসলিম দেশ। ২০১৬ সালে সউদি আরব শিয়া ধর্মগুরু নিমর আল-নিমরকে ফাঁসি দিলে ইরানের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। এর প্রতিবাদে ইরানে অবস্থিত সউদি দূতাবাসে হামলা চালায় ইরানের বিক্ষুব্ধ জনগণ। সম্প্রতি বিবদমান দুই মুসলিম দেশের মধ্যে আলোচনার ব্যবস্থা করে দেয় ইরাক। কিন্তু গত মার্চে সউদি আরব একদিনে ৮১ জনের ফাঁসি কার্যকর করে। এদের বেশিরভাগই শিয়া মুসলিম। এ কারণে ফের বন্ধ হয় আলোচনা। সম্প্রতি আবারও ইরান ও সউদির মধ্যে আলোচনার উদ্যোগ নিয়েছে ইরাক।সম্পর্ক মেরামতে ইরাকে ইরান-সউদির ৫ম বৈঠক
ইমামা খাতুন
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২২, ১৫:৩২
আরও খবর
ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক করলেন খামেইনি
সম্পর্ক নেই, অথচ সউদিতে ইহুদি ব্যবসায়ীদের দৈনন্দিন আনাগোনা!
বাঁকুড়ায় হঠাৎ শিলাবৃষ্টি, স্বস্তিতে সাধারণ মানুষ, সব্জি ও আলু চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা
ইরান-ইসরাইল সংঘাতের আবহে অস্কারের অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা, উপস্থাপকের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া!
বাড়ল FASTag-এর বার্ষিক পাসের মূল্য, ছাড় পাবে কোন কোন গাড়ি? জানাল কেন্দ্র
বাড়ল FASTag-এর বার্ষিক পাসের মূল্য, ছাড় পাবে কোন কোন গাড়ি? জানাল কেন্দ্র
গিরিশ পার্কের অশান্তির ঘটনায় কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলে নির্বাচন কমিশনে নালিশ, চিঠি দিল বিজেপি
গিরিশ পার্কের অশান্তির ঘটনায় কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলে নির্বাচন কমিশনে নালিশ, চিঠি দিল বিজেপি
ওসমান হাদী খুনে অভিযুক্তদের ভারতে পালিয়ে আসতে সাহায্য, বাংলাদেশী নাগরিককে পাকড়াও করল এসটিএফ
ওসমান হাদী খুনে অভিযুক্তদের ভারতে পালিয়ে আসতে সাহায্য, বাংলাদেশী নাগরিককে পাকড়াও করল এসটিএফ
অসমের রাজনীতিতে নয়া সমীকরণ, বিধানসভায় লড়তে ১৪ আসনে প্রার্থী দিল আপ
অসমের রাজনীতিতে নয়া সমীকরণ, বিধানসভায় লড়তে ১৪ আসনে প্রার্থী দিল আপ
উরিতে সেনার গুলিতে খতম পাক জঙ্গি, চলছে অন্যদের খোঁজ
উরিতে সেনার গুলিতে খতম পাক জঙ্গি, চলছে অন্যদের খোঁজ
ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্য পুলিশে রদবদল, বদলি কলকাতা সহ একাধিক জেলার IC, CI
ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্য পুলিশে রদবদল, বদলি কলকাতা সহ একাধিক জেলার IC, CI
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর