রিয়াদ, ২৯ মে: সরকারি কাগজে দুই দেশের মধ্যে মিত্রতার চুক্তি না থাকলেও তলে তলে ভাব জমিয়ে তুলেছে দু’পক্ষই। এর ফলে শুরু হয়েছে সউদি সরকারের সমালোচনা। এতদিন যে সউদি সরকার আরব বিশ্বের মুখপাত্র হয়ে ইসরাইলের নির্যাতনমূলক ও বর্বর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এসেছে, আজ অন্তত তাদের থেকে এটা প্রত্যাশা করতে পারেননি অনেকেই। একদিন আগেই সউদির বিদেশমন্ত্রী ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলে তেল আবিবের নিন্দা জানিয়েছিলেন। এখন সেসব লোক দেখানো বলেই মনে হচ্ছে।
আসলে ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্বাভাবিক রয়েছে সউদি আরবের। কারণ, ইহুদিদের জন্য বিশেষ ভিসা, বিশেষ সুবিধা, ব্যবসা-বিনিয়োগের জন্য বিশেষ ব্যবস্থা করে দিচ্ছে রিয়াদ। এর ফলে সউদিতে ভিড় করছেন ইহুদি ব্যবসায়ীরা। সম্প্রতি বিশেষ ভিসা পেয়ে ইসরাইলিরা ব্যবসার সূত্রে সউদিতে প্রবেশ করছেন। দিন দিন আনাগোনা বাড়ছে তাদের। সউদি ও ইসরাইলের ব্যবসায়িক সম্পর্ক এভাবেই বিশ্বকে লুকিয়ে ফুলে-ফেঁপে উঠছে। একটি সূত্র জানায়, ২০ বছরেরও বেশি সময় ধরে সউদির সঙ্গে পরোক্ষ সংযোগ রয়েছে ইসরাইলের। তবে সাম্প্রতিক মাসগুলোর এত বেশি প্রসার আগে ঘটেনি। আগের বাণিজ্যিক সম্পর্কগুলো আসলে কিছুটা আড়ালে ছিল। কারণ, বেশিরভাগ চুক্তিই ইউরোপীয় বা অন্যান্য দেশে নিবন্ধিত এবং সেসব দেশে স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু ইদানীং ইসরাইলি ব্যবসায়ীরা বিশেষ ভিসা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সউদি প্রবেশ করছে। তাদের জন্য বিশেষ সুবিধারও ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে প্রচলিত ও সহজ ক্ষেত্রগুলো হচ্ছে প্রযুক্তি খাত। জানা গেছে, ইসরাইলি ব্যবসায়ীরা সউদি আরবে এরইমধ্যে মরুভূমির কৃষিক্ষেত্রে মিলিয়ন ডলার মূল্যের কয়েকটি চুক্তিতে সই করেছে। কৃষি ছাড়া অন্য চুক্তিগুলো হয়েছে মেডিকেল ডিভাইসসহ নাগরিক প্রযুক্তি সম্পর্কিত খাতে।সম্পর্ক নেই, অথচ সউদিতে ইহুদি ব্যবসায়ীদের দৈনন্দিন আনাগোনা!
ইমামা খাতুন
প্রকাশিত:
২৯ মে ২০২২, ১৩:৪৬
আরও খবর
সাইপ্রাসে ইহুদিবাদীদের ঢল, বাড়ছে উদ্বেগ
ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক করলেন খামেইনি
আল-আকসা চত্বরে ইহুদিদের কুরআনের সূরা শোনাল কিশোর
পবিত্র আল-আকসার এক ইঞ্চিও ইহুদিদের নয়
‘বিচারাধীন’ তালিকা থেকে মুক্তি পেতে পারেন ৩৬ লক্ষ, আগামী সপ্তাহেই তালিকা প্রকাশ হতে পারে
‘বিচারাধীন’ তালিকা থেকে মুক্তি পেতে পারেন ৩৬ লক্ষ, আগামী সপ্তাহেই তালিকা প্রকাশ হতে পারে
গুজরাতের ২০টি জেলায় দুই লক্ষেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, রাজ্য সরকার বিধানসভায় জানিয়েছে
গুজরাতের ২০টি জেলায় দুই লক্ষেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, রাজ্য সরকার বিধানসভায় জানিয়েছে
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নরেন্দ্র মোদির 'গ্যারান্টি'
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নরেন্দ্র মোদির 'গ্যারান্টি'
ভুয়ো ভিডিও ছড়ানোয় আমিরাতে ভারতীয়সহ ১০ জন গ্রেপ্তার
ভুয়ো ভিডিও ছড়ানোয় আমিরাতে ভারতীয়সহ ১০ জন গ্রেপ্তার
যুদ্ধবিরতির জন্য 'হাতেপায়ে ধরছে' যুক্তরাষ্ট্র: ট্রাম্পের দম্ভ চূর্ণ তোপ আরাগচির
যুদ্ধবিরতির জন্য 'হাতেপায়ে ধরছে' যুক্তরাষ্ট্র: ট্রাম্পের দম্ভ চূর্ণ তোপ আরাগচির
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর