পুবের কলম, ওয়েবডেস্ক: রেড রোডে তীব্র গতিতে আসা একটি গাড়ির ধাক্কায় উল্টে পড়ল একটি ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি থেকে ছিটকে পড়েন চারজন যাত্রী। ঘোড়ার গাড়িতে ছিলেন একজন পুরুষ, তিনজন মহিলা সহ এক শিশু।
আরও পড়ুন:
আহতদের মাথায় ও হাতে চোট লেগেছে।
আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে ময়দান থানার পুলিশ। আহত যাত্রীরা ওড়িশার সম্বলপুরের বাসিন্দা। তারা এখানে বেড়াতে এসেছিলেন। নিজেদের গাড়ি একদিকে পার্ক করে তারা রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে থেকে ঘোড়ার গাড়িতে চেপে বসেন। কালো গাড়িটির সামনের দিকের অংশটিও দুমড়ে মুচড়ে গিয়েছে।আরও পড়ুন:
গাড়ির চালকের দাবি, তার গাড়ি তার নিজস্ব গতিতে ছিল। হঠাৎ করেই তার সামনে এসে পড়ে ওই ঘোড়ার গাড়িটি সামনে এসে পড়ে।
তিনি নিয়ন্ত্রণ করতে গেলেও তা সম্ভব হয়নি। গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।রেড রোড একটি ব্যস্তসম রাস্তা বলেই পরিচিত। এই দুর্ঘটনায় তীব্র যানজট তৈরি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন অফিস যাত্রীরা।
আরও পড়ুন:
বড়দিনের সময় রেড রোড বহু মানুষই ঘোড়ার গাড়িতে চেপে ঘুরে বেড়াতে ভালোবাসেন।