পুবের কলম, ওয়েবডেস্ক: গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগ তুলে গত ডিসেম্বরে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে দক্ষিণ আফ্রিকা। গাজায় সামরিক তৎপরতা বন্ধ করতে ইসরাইলকে আহ্বান জানিয়ে রায় দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। দক্ষিণ আফ্রিকার করা মামলায় শুক্রবারই রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত।
আরও পড়ুন:
আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আইসিজে রায়ের পরই এক বিবৃতিতে এরদোগান বলেন, "গাজায় অমানবিক হামলা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায় এবং বিচারকদের সিদ্ধান্তকে স্বাগত জানাই।
নিরপরাধ ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ এবং হামলাকারীরা জেনো ছাড় না পায়। তাঁদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে আমরা বিচার প্রক্রিয়ার উপর ভরসা রাখব। আমরা আশা করি, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের মাধ্যমে গাজার নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার অবসান ঘটবে।"আরও পড়ুন:
উল্লেখ, চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুই দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরাইলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পদক্ষেপ ঘোষণা করা জরুরি বলেও উল্লেখ করে দক্ষিণ আফ্রিকা।