আঙ্কারা, ২৬ নভেম্বর: তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করছে। ইসরাইলকে বিচারের আওতায় আনারও কথা বলেছিলেন তিনি। সেমতোই তুরস্কের আইন বিশেষজ্ঞদের একটি দল আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলের যুদ্ধাপরাধের প্রমাণ জমা দিয়েছেন। এরদোগান বলেছিলেন, তেল আবিব অবরুদ্ধ উপত্যকায় ‘বিদ্যুৎ, পানি এবং ত্রাণ সরবরাহ বন্ধ করে ‘যুদ্ধাপরাধ করছে’।
‘ইসরাইল ইচ্ছাকৃতভাবে অসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। ইসরাইল সাংবাদিকদেরও হত্যা করেছে যারা সমস্ত অসুবিধা সত্ত্বেও গাজার মানবিক ট্র্যাজেডি বিশ্বের কাছে প্রকাশ করার চেষ্টা করছে।’আরও পড়ুন:
আরও পড়ুন:
তুর্কি পার্লামেন্টের জাস্টিস কমিশনের চেয়ারপার্সন কুনিট ইয়ুকসেল বলেছেন, ‘কোনও বিবেকই এ বিষয়ে নীরব থাকতে পারে না। আমরা একটি অবর্ণনীয় নৃশংসতার সম্মুখীন হয়েছি।’ তিনি বলেন, ‘যদিও ইসরাইল আইসিসির সদস্য নয়, তবে ফিলিস্তিন সদস্য হওয়ার কারণে ইসরাইলি কর্মকর্তাদের বিচার করা যেতে পারে।’ এরদোগান এর আগে বলেছিলেন যে তার সরকার ইসরাইলকে আইসিসিতে আনার জন্য সবকিছু করবে।