পুবের কলম ওয়েব ডেস্ক: খারিজ জামিনের আবেদন। সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিসোদিয়ার। আরও দু'দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লির রোস অ্যাভিনিউ কোর্ট।
সিবিআইয়ের কাছে আদালত প্রশ্ন করে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আর কতদিন মণীশ সিসোদিয়াকে জেরা করবে?
আরও পড়ুন:
সিবিআইয়ের আইনজীবী এই বিষয়ে আদালতে জানান, মণীশ সিসোদিয়া তদন্তে এখনও সাহায্য করছেন না। ফলে তাঁকে আরও কিছুদিন হেফাজতে রাখা প্রয়োজন।
আরও পড়ুন:
আদালত সূত্রে জানা গিয়েছে, দিল্লির মদ কান্ড দুর্নীতি মামলায় ধৃত মণীশ সিসোদিয়া সিবিআই হেফাজতের মেয়াদ পেরোনোর তিনদিন আগেই আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন।
আরও পড়ুন:
কিন্তু, এদিন সিবিআইয়ের আইনজীবী মণীশ সিসোদিয়াকে আরও ৩ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান।
আরও পড়ুন:
যদিও মণীশ সিসোদিয়ার আইনজীবী জানান, তাঁর মক্কেলকে সিবিআইয়ের হেফাজতে নেওয়ার ‘কোনও বিশেষ কারণ নেই।
আরও পড়ুন:
এদিন তিনি আরও বলেন, “সিবিআইয়ের অদক্ষতা কখনওই জামিন না পাওয়ার কারণ হতে পারে না।” যদিও বিচারক শেষ পর্যন্ত সিবিআইয়ের আবেদনই আংশিক মেনে নেন এবং মণীশ সিসোদিয়াকে দু-দিনের সিবিআই হেফাজতে পাঠান।
আরও পড়ুন:
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে দফায় দফায় প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। পরদিন তাকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হলে বিচারক পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সেই সময়সীমা শেষ হওয়ায় শনিবার তাকে আবারও আদালতে হাজির করানো হয়।