পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির আবগারি মামলায় নাম জড়িয়েছে উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার। এবার এই মামলায় মামলায় অভিযুক্তই এখন সরকারি সাক্ষী। অভিযুক্ত ব্যবসায়ী সাক্ষীর নাম দীনেশ অরোরা। গত সপ্তাহেই দিল্লি আদালত তাকে জামিনে মুক্তি দেয়। সেই সময় সিবিআই এই রায়ের বিরোধিতা করেনি।
এবার সেই অভিযুক্ত ব্যবসায়ী দীনেশ অরোরার নাম আদালতে এই মামলার সাক্ষী হিসেবে জানিয়েছে সিবিআই।আরও পড়ুন:
দিল্লির আবগারি মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। আজ এই মামলায় দীনেশ অরোরার নাম পেশ করে সিবিআই জানায়, অরোরা এই মামলায় সাক্ষ্য দেবেন। সিবিআই আদালতকে জানায়, এই মামলায় তদন্তে সহযোগিতা করেছেন দীনেশ অরোরা, সেই সঙ্গে অনেক তথ্য দিয়েছেন তিনি। তাই তাকে সাক্ষী করা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ নভেম্বর নতুন আবগারি নীতি আনে দিল্লি সরকার। মদ কেনার পাশাপাশি বিক্রির পদ্ধতিতেও বেশ কিছু বদল আনা হয়। কেজরি সরকার চেয়েছিল, নতুন করে ৮৪৯টি মদের দোকান খোলা হবে। রাজধানীর ৩২টি অঞ্চলে এই মদের দোকান খোলার পরিকল্পনা ছিল। নতুন আবগারি নীতি চালুর ঠিক ৮ মাস পর তা প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন:
বলা হয়, নতুন নীতিতে পদ্ধতিগত কিছু সমস্যা রয়েছে। নতুন ৬৪৪টি মদের দোকান খোলা হলেও শেষমেশ ব্যবসায়ীরা ব্যবসা করতে না পেরে লাইসেন্স ফিরিয়ে দিতে শুরু করেন। ৩১ জুলাইয়ের মধ্যে সরকার পুরনো আবগারি নীততে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দিল্লিতে কেন্দ্রীয় সরকারে প্রতিনিধি তথা লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা সরকারের এই নতুন নীতিতে বিস্তর দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। সেই মামলারই তদন্ত করছে সিবিআই।
আরও পড়ুন:
এই নিয়ে একাধিকবার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি হেনস্থা করছে বলে অভিযোগ তোলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।
আরও পড়ুন: