পুবের কলম ওয়েবডেস্ক: দেশব্যাপী স্বর্ণব্যবসায়ীদের জন্য নয়া নিয়ম চালু হতে চলেছে ১ এপ্রিল থেকে। একটি সর্বভারতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী, ভারত সরকারের উপভোক্তা মন্ত্রকের অতিরিক্ত সচিব নিধি খারে জানিয়েছেন, উপভোক্তাদের স্বার্থে ৩১ মার্চ, ২০২৩ থেকে সোনার গয়না বেচাকেনায় নয়া বিধি চালু করতে চলেছে ভারত সরকার।

দেশে এইচইউডিআই ছাড়া সোনার গয়না এবং শিল্পকর্ম বিক্রি করা যাবে না। ইউআইডি একটি ছয় ডিজিটের আলফা ন্যুমেরিক কোড।
প্রত্যেক জুয়েলারির ক্ষেত্রে এইচইউআইডি আলাদা হবে। হলমার্কিং সেন্টারে সোনার গয়নার উপর এই ছাপ লাগানো হবে।

খারে জানান, আগে এইচআইডি চার ডিজিটের হত। সম্প্রতি চার থেকে ছয় ডিজিটের হলমার্ক ব্যবহারের প্রচলন হয়েছিল। কিন্তু ৩১ মার্চের পরে শুধুমাত্র ছয় অঙ্কের এইচইউআইডির ব্যবহার করা হবে।