আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার রক্তাক্ত হয় বিধানসভা। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘুসিতে নাক ভেঙেছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। আপাতত অসিত বাবু এসএসকেএমে উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। এরই মাঝে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর বিস্ফোরক অভিযোগ সোমবার বিধানসভায় কোন বিজেপি বিধায়ক আহত হননি। তাঁরা চেষ্টা করছিলেন হাসপাতাল থেকে যাতে জাল সার্টিফিকেট যোগাড় করা যায়।
অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন একটি এক্সরে প্লেট ট্যুইটারে পোস্ট করেছেন।

সেখানে তিনি দাবি করেন, ‘মনোজ টিগ্গার কোথাও কোনও ‘ফ্র্যাকচার’ হয়নি।’ তিনি নিজে একজন চিকিৎসক। সুতরাং এই দাবি প্রমাণ–সহ করার পর বিজেপির কার্যত ব্যাকফুটে। আর মদন মিত্রের দাবিতে সিলমোহর পড়ল।
আরও পড়ুন:
সোমবার বিধানসভায় হাতাহাতি প্রসঙ্গে মদন আরও বলেন ‘বিজেপির বিধায়করা যা করেছেন তাতে ওঁদের পুতিনের হাত থেকে সংবর্ধনা পাওয়া উচিত।