পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে বাড়তে থাকা 'মৌনতার সংস্কৃতি' নিয়ে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, কোনো মহান জাতি নিস্তব্ধতার ওপর ভিত্তি করে গড়ে উঠতে পারে না। মানুষের মনে বিশ্বাস থাকলেও তা প্রকাশ করার সাহস হারিয়ে ফেলছেন—এমন পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
চুপ করে থাকার এই মানসিকতাকে 'লোভের সংস্কৃতি'র সঙ্গে তুলনা করে বিরোধী দলনেতা বলেন, "এই মৌনতার আড়ালে লুকিয়ে আছে এক ধরণের স্বার্থপরতা বা লোভ। এর মূলে রয়েছে এই ধারণা যে—যতক্ষণ আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছি, ততক্ষণ আশেপাশে কী ঘটছে তাতে আমার কিছু যায় আসে না। যতক্ষণ আমি ঠিক আছি, ততক্ষণ আমার কিছু বলার প্রয়োজন নেই।"