পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত ও ভারতের শোধনাগারগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্থায়ী ছাড় দেওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুক্রবার এই ইস্যুটিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতির তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ভারতের বর্তমান বিদেশনীতি কোনো সুচিন্তিত পরিকল্পনা নয়, বরং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্বলতার ফসল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
নিজের বক্তব্যের সমর্থনে গত ১১ ফেব্রুয়ারি বাজেট আলোচনার সময় সংসদে দেওয়া নিজের একটি বক্তৃতার অংশও শেয়ার করেছেন রাহুল। সেখানে তিনি বলেছিলেন, "ভারত কোথা থেকে তেল কিনবে—রাশিয়া থেকে না ইরান থেকে—তা ঠিক করবে আমেরিকা। আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না।
" তাঁর দাবি, ভারতের জ্বালানি নিরাপত্তার বিষয়টি কার্যত অন্যের হাতে তুলে দেওয়া হয়েছে।আরও পড়ুন:
রাহুল গান্ধীর পাশাপাশি দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সরকারের তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেসের অভিযোগ, ভারত ক্রমাগত কূটনৈতিক পরিসর হারাচ্ছে। দেশের সার্বভৌমত্ব বজায় রেখে স্বাধীন বিদেশনীতি পরিচালনায় বর্তমান সরকার ব্যর্থ। কূটনৈতিকভাবে বিশ্বমঞ্চে ভারত তার গুরুত্ব ও প্রভাব কমিয়ে ফেলছে।