দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  এ যেন ভেল্কি বাজি! সাত মিনিটে হাত সাফাই!  চুরি গেল প্রায় সাত ভরি সোনার গহনা সহ নগদ দশ হাজার টাকা।  রামপুরহাট শহরের পৌরসভার এলাকার ১৬ নং ওয়ার্ডে সাহা পাড়ায় একাই থাকেন শিখা সাহা।

  

বীরভূমের রামপুরহাটে বেশ কিছু দিন ধরে প্রায়ই চুরির ঘটনা ঘটছে এবার চুরির ঘটনা ঘটলো ২০ মিনিটের মধ্যে তাও আবার দিনের আলোয়।  বাড়ির মালিক  শিখা সাহা জানান,  সকালে নিজের রুম থেকে সাড়ে নটা নাগাদ  কিছু কাপড় মেলতে ছাদে যান তিনি। সেই সময় তাঁর সঙ্গে  ছিলেন বাড়ির গৃহ পরিচারিকা কিছুক্ষণ পর প্রায় ৯.৪৫মিনিটে নিজের রুমে  ফিরে এসে দেখেন আলমারির পাল্লা ভেজানো।  তারপর সব কিছু ঠিক আছে কিনা দেখে বুঝতে পারেন যে আলমারিতে রাখা সোনা আর টাকা সব চুরি গেছে। রামপুরহাট থানার পুলিশ এসে  ঘটনার  তদন্ত শুরু করেছে।