দেবশ্রী মজুমদার, রামপুরহাট: গোপন সূত্রে খবর পেয়ে পাঁচটি গাড়ি ভর্তি প্রায় ৫৫ টির বেশি  গরু আটক করল  রামপুরহাট থানার পুলিশ । শনিবার  ভোরে রামপুরহাট থানার জেন্দুর গ্রামের কাছে গরু ভর্তি গাড়ি গুলিকে আটক করে রামপুরহাট থানার পুলিশ। চারটি পিক আপ ভ‍্যান ও ডাম্পারে কোন কাগজপত্র ছাড়াই  নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলো। ঘটনার জেরে আটক করা হয়েছে চার জনকে।

 

পুলিশের প্রাথমিক অনুমান, গরু গুলি ঝাড়খণ্ডের দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল।  আগে থেকেই  সূচনা থাকায় সেই সময় রামপুরহাট থানার পুলিশের টহটহলদারি ভ্যানের নজরে আসে গাড়ি গুলি। গাড়ী ভর্তি গরু গুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি পাচারকারীরা। অন‍্যদিকে, রামপুরহাট বাইপাস রোডে এদিন চারটি ওভার লোডেড কয়লার গাড়ি আটক করে পুলিশ।