পুবের কলম, ওয়েবডেস্ক: তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। চাঁদিফাটা রোদ্দুর। গরমে সেদ্ধ হওয়ার জোগাড়। এসবের মধ্যেই এবার রাজ্যবাসীর কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ বৈঠকে করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।
এই তীব্র গরমে রাজ্যবাসীর কাছে কীভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেই নিয়ে বিস্তর আলোচনা হয় বৈঠকে। এদিন উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু সহ অন্যান্য আধিকারিকরা।আরও পড়ুন:
মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, সিইএসসি কর্তৃপক্ষকে আরও দ্রুততার সঙ্গে শহরবাসীর কাছে পরিষেবা পৌঁছে দিতে হবে। কোথাও কোনও টেকনিক্যাল ফল্ট হলে সঙ্গে সঙ্গে সেই জেনারেটর দিয়ে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে হবে। পাশাপাশি লোকবল ও মোবাইল ভ্যানের সংখ্যা আরও বাড়ানোর কথাও বলা হয়েছে সিইএসসি এবং পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন নিগমকে।