গাজা, ৯ মে: ফের গাজায় মিলল গণকবরের সন্ধান। বুধবার আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান মিলেছে। এপর্যন্ত সেখান থেকে ৪৯টি পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সরকারি সংবাদমাধ্যমের অফিস বলেছে, এখন পর্যন্ত গণকবর থেকে ৪৯টি মৃতদেহ উত্তোলন করা হয়েছে।
এখনও মৃতদেহের খোঁজে তল্লাশি চলছে।আরও পড়ুন:
সরকারি সংবাদমাধ্যমের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় এখন পর্যন্ত কমপক্ষে সাতটি গণকবর পাওয়া গেছে। এর মধ্যে আল-শিফা হাসপাতালে তিনটি, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে তিনটি এবং উত্তর গাজার কামেল আদওয়ান হাসপাতালে একটি গণকবর পাওয়া গেছে। সাতটি গণকবর থেকে অন্তত ৫২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
এদিকে, গাজায় ইসরাইলি হামলা বন্ধ করতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছে হামাস। তারা বলেছে, একাধিক নতুন নতুন গণকবরের খোঁজ পাওয়াই প্রমাণ করছে, আমাদের জনগণ বিরুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর বর্বরতা। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। টানা সাত মাসের হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৭৮ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।