গাজা, ১৩ জানুয়ারি: ইসরায়েলি অধিকৃত 'ওয়েস্ট ব্যাঙ্ক' এলাকায় রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার রাত থেকে ওয়েস্ট ব্যাঙ্কের বিভিন্ন এলাকায় হামলা চালায় সেনাবাহিনী। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হেবরন, নাবলুস, বেথলেহেম ও কালকিলিয়া শহরগুলিতে হামলা চালানো হয়েছে। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, হেবরনের কাছে আডোরা ইহুদি বসতিতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তিন সশস্ত্র ফিলিস্তিনি।
সেনার হামলায় তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ইজরায়েলি সেনা বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সেনাবাহিনী দাবি, 'ফিলিস্তিনিদের একটি সশস্ত্র দল বসতিতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা হামলায় তিনজন নিহত হয়েছে।' এই ঘটনায় একজন ইসরায়েলি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আরও পড়ুন:
ইজরায়েলি সামরিক যানসহ সেনাবাহিনী হেবরনের ইদনা এবং সুরিফ শহরগুলিতে প্রবেষ করে।
এছাড়াও নাবলুসের দক্ষিণে দুটি শহর এবং একটি গ্রামে অভিযান চালায়। তবে ইজরায়েলি সেনার অভিযানের কতজন হতাহত বা আটক হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।আরও পড়ুন:
অন্যদিকে, কালকিলিয়ায় ইজরায়েলি সেনার অভিযানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। সেই এলাকার মানুষজন সেনাবাহিনীকে রুখতে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয়। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে তাদের সামরিক অভিযান জোরদার করে। বিভিন্ন শহর এবং এলাকায় হামলা ও অভিযান বাড়িয়েছে।