পুবের কলম, ওয়েবডেস্ক: করোনাকে নির্মূল করতে জোরকদমে শুরু হয়েছে বুস্টার ডোজ (Booster Doze) । প্রাপ্ত বয়স্ক,  ১৮ বছরের উর্ধদের মধ্যে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া  শুরু হয়  ১৫ জুলাই থেকে। ৭৫ দিনের কর্মসূচি নেওয়া হয়। মোদি সরকারের নির্দেশ মতো বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। 'আজাদি কা অমৃত মহোৎসব’, কে সামনে রেখে ৭৫ দিন কর্মসূচির কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

এবার এই সতর্কীকরণ ডোজ হিসেবে টিকাদান কর্মসূচিতে কোর্ভেভ্যাক্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে।  এই বিষয়ে রাজ্যগুলিকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। করোনা ভ্যাকসিনের (vaccine)  দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাসের মধ্যে সতর্কতামূলক ডোজ হিসেবে কোর্বেভ্যাক্স দেওয়ার ছাড়পত্র মিলেছে৷ যাদের বয়স ১৮ বছর বা তার বেশি এবং কোভ্যাকসিন বা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ  পেয়েছেন তাদের ৬ মাসের শেষে সতর্কতামূলক ডোজ হিসাবে কোর্বেভ্যাক্স দেওয়া যেতে পারে। রাজ্যগুলিকে এই বিষয়ে টিকাকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

 আরও পড়ুন: Big Breaking: গ্রেফতার অনুব্রত মণ্ডল

উল্লেখ্য, বিগত দুবছর আগে ভারতে হানা দেয় করোনা ভাইরাস।

এর পর ধীরে ধীরে এই সংক্রমণ  দেশের রাজ্যগুলিতে থাবা বসায়। করোনার প্রথম ঢেউ-এর পরই চলে আসে দ্বিতীয় ঢেউ। তার পরেই ওমিক্রনের রূপ ধরে এসে হাজির হয় করোনার তৃতীয় ঢেউ। ২০২১ থেকেই করোনা প্রতিরোধকারী ভ্যাকসিন বাজারে আসতে শুরু করে। প্রথম ও দ্বিতীয়ের পর প্রিকওশন ডোজ ও বুস্টার ডোজ নেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র সরকার।