সুরাজ মিশ্র, দীঘা: প্রায় এক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ উঠল দীঘা মোহনার মৎস আড়তে। আর এই মাছ দেখতে ভিড় জমান উৎসুক মৎস্যজীবী ও পর্যটকরা।
আরও পড়ুন:
পূর্ব ভারতের সবথেকে বড় নোনা মাছের নিলাম কেন্দ্র দীঘা মোহনা। এই দীঘা মোহনায় মঙ্গলবার মা বাসন্তী নামে একটি ট্রলার থেকে ৩৩ টি বিশাল আকারের তেলিয়া ভোলা মাছ উঠেছে।
এর এক একটির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এর আগে মাঝে মধ্যেই একটা দুটো করে তেলিয়া ভোলা মাছ উঠেছে মৎস্যজীবিদের জালে।তবে এইবার প্রথম ৩৩ টি তেলিয়া ভোলা উঠলো মা বাসন্তী নামের একটি ট্রলারে। প্রায় এক কোটি টাকার মাছ এই ট্রলারে ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দীঘা মোহনার মৎস্য বাজারে।আরও পড়ুন:
জানা গেছে এই তেলিয়া ভোলা মাছ গুলির প্রতি কেজি ওজনের বাজার মূল্য ১২ হাজার ৬০০ টাকা করে ওঠে। সেই হিসাবে মৎস্যজীবিদের জালে ওঠা ৩৩ টি মাছের মূল্য প্রায় এক কোটি টাকা। প্রায় ২৪ কেজি ওজনের এক একটি মাছের মূল্য প্রায় তিন লক্ষ টাকা করে। ব্যবসায়ীরা জানিয়েছেন এর আগে একটি দুটি উঠতে দেখা যেত তাতেই চাঞ্চল্য ছড়াত। এখন এককালীন ৩৩ টি মাছ দেখতে দীঘা মোহনার মৎস্য বাজারে উৎসুক মৎস্যজীবীরা।ভিড় জমান পর্যটকরাও।