পারিজাত মোল্লা, কাটোয়া: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বিদ্যাসাগরপল্লির বাসিন্দা মুন্সি মহম্মদ আবুল বারকতের মেয়ে সামরিন আক্তার এবার মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থানাধিকারীদের মধ্যে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয় মুসলিমদের মধ্যে সম্ভাব্য প্রথম সে।কাটোয়া শহরের দুর্গাদাসী চৌধুরীরানী উচ্চ বালিকা বিদ্যালয়ের এই কৃতি পড়ুয়া এবার মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নাম্বার পেয়েছে। অঙ্কে ১০০, বাংলায় ৯৩, ভৌতবিজ্ঞানে ৯৯, জীবনবিজ্ঞানে ৯৮, ইংরেজিতে ১০০,ইতিহাসে ৯৭, ভূগোলে ৯৯ নাম্বার পেয়েছে সে।
বিদ্যালয়ের গত টেস্ট পরীক্ষায় ৬৭৮ নাম্বার পেয়েছিল সে।টেস্টের ফলাফল প্রকাশের পর থেকেই আরও আত্মবিশ্বাসী হয়ে উঠে সামরিন বলে জানিয়েছেন ওর আব্বা মুন্সি মহম্মদ আবুল বারকত।যিনি কাটোয়া শহরের কাশিরাম দাস শিক্ষা নিকেতনের বায়ো-সায়েন্সের শিক্ষক। তিনি তাঁর মেয়ে কে জীবনবিজ্ঞান বিষয়টি পড়াতেন। তাছাড়া প্রতিটি বিষয়েই গৃহশিক্ষক রেখেছেন বারকত বাবু।সামরিন আক্তার সংশ্লিষ্ট বিদ্যালয়েই উচ্চমাধ্যমিক পড়তে চায় বিজ্ঞান বিভাগে। মেডিকেল নিয়ে পড়াশোনা করার টার্গেট রয়েছে। মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে প্রত্যেহ সাত - আট ঘন্টা করে পড়াশোনা করতো বলে জানা গেছে। সামরিন ছবি আঁকতে ভালোবাসে।এর পাশাপাশি পাঠ্যপুস্তকের মাঝে হ্যারি পটারের মত রোমাঞ্চকর বই পড়তে ভূলতো না সে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ৭ লক্ষের বেশি পড়ুয়া ২,৮৬৭ টি পরীক্ষাকেন্দ্রে ৪০ হাজার পরীক্ষকদের নজরদারিতে মাধ্যমিক পরীক্ষা দেয়।শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বিদ্যাসাগরপল্লির সামরিন আক্তার ৬৮৬ নাম্বার পেয়ে সপ্তম স্থানাধিকারীদের মধ্যে জায়গা করে নিয়েছে। মুসলিমদের মধ্যে সম্ভাব্য প্রথম সে। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই কৃতি কে অভিনন্দন জানিয়েছেন।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ মে ২০২৩, ১১:০৪
আরও খবর
গ্রীষ্মের দাবদাহে প্রয়োজনে সকালে স্কুলের নির্দেশ শিক্ষা দফতরের
সোমবার থেকে খুলছে স্কুল, ৩১ মে-র মধ্যে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশ শিক্ষা দপ্তরের
পার্ক সার্কাসে বুলডোজার রাজ ও ধর্মীয় ভাবাবেগে আঘাত বন্ধের দাবিতে বিক্ষোভ, অ্যাকশন পুলিশের
৪ মাসে ধর্মীয় বিদ্বেষে দেশজুড়ে নিহত হয়েছেন অন্তত ১৩ মুসলিম, রিপোর্ট
প্রার্থনার সময় গাইতে হবে "বন্দে মারতম" গান, স্কুলগুলিকে নির্দেশ বিকাশ ভবনের
প্রার্থনার সময় গাইতে হবে "বন্দে মারতম" গান, স্কুলগুলিকে নির্দেশ বিকাশ ভবনের
ছত্রিশগড়ে পুরুলিয়ার আট বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে মারধর, মুসলিম হওয়ায় নিশানা বজরং দলের!
ছত্রিশগড়ে পুরুলিয়ার আট বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে মারধর, মুসলিম হওয়ায় নিশানা বজরং দলের!
রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ
রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ
কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা
কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা
আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের
আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা