পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর দুই উপ-মুখ্যমন্ত্রীকে একযোগে বিঁধলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী প্রসাদ যাদব। বুধবার বিধানসভা চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজ্যে অপরাধীদের মনে আর আইনের কোনও ভয় নেই। প্রতিদিন কোথাও না কোথাও বড়সড় অপরাধের ঘটনা ঘটছে, অথচ প্রশাসন নির্বিকার।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বিহারের রাজনীতির ইতিহাসে নীতীশ কুমার সাধারণত স্বরাষ্ট্র দফতর নিজের হাতেই রাখতেন। কিন্তু বর্তমান সরকারে সেই দায়িত্ব সামলাচ্ছেন তাঁর অন্যতম উপ-মুখ্যমন্ত্রী। এই রদবদল নিয়ে কটাক্ষ করে তেজস্বী বলেন, "আগে নীতীশজি কখনও স্বরাষ্ট্র দফতর অন্য কাউকে দেননি। এখন তিনি এমন একজনকে এই দফতর দিয়েছেন যিনি কেবল বড় বড় কথা বলেন, কিন্তু কাজের কাজ কিছুই করেন না।"