পুবের কলম ওয়েবডেস্ক : সদ্যবিদায়ী পাক প্রধানমন্ত্রী তথা পিটিআই নেতা ইমরান খানের কট্টর বিরোধী মাওলানা ফজলুর রহমান দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি পার্লামেন্টের বিরোধী এই নেতা জাতির আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবী জানান। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে তবে কি সরকার পাকাপাকিভাবে গঠন হওয়ার আগেই তাতে ফাটল ধরছে ?
আরও পড়ুন:
জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা ফজলুর রহমান এমন সময় এই দাবি জানালেন যখন আগাম নির্বাচনের দাবিতে ইমরান খানও দেশজুড়ে বিশাল সভা-সমাবেশ করছেন।
ফজলুর রহমান এবং ইমরান খানের রাজনৈতিক অবস্থান বিপরীত মেরুতে হলেও আগাম নির্বাচন অনুষ্ঠানের দাবীতে দু’দলই একমত। সংসদে যে দুটি রাজনৈতিক স্রোত বইছে তা স্পষ্ট হয়ে উঠেছে ফজলুর রহমানের দাবিতে। এই ফজলুর রহমানই ইমরান খানের কট্টর বিরোধী ছিলেন। আগাম নির্বাচনের দাবীতে এখন তাদের অবস্থান একই।আরও পড়ুন:
ইমরান খান দাবী করছেন যে বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। বিশেষ করে মার্কিন কূটনীতিকের সঙ্গে বিরোধী দলের নেতাদের যোগসাজশেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দৃঢ়তার সঙ্গে বারবার বলেছেন। ইমরান খানের দাবি আগাম নির্বাচন হলে জনগণ নতুন করে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং তাঁর দল তেহরিকে ইনসাফ পার্টি আরও বেশি আসনে বিজয়ী হবে। মাওলানা ফজলুর রহমানের দাবি থেকে বোঝা যায় যে তিনি লক্ষ লক্ষ মানুষের বিরোধিতার বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। জনগণ যে ইমরান খানকে এভাবে পদচু্যত করার বিষয়টি সমর্থন করেনি সেটা বুঝতে পেরেই আগাম নির্বাচনের দাবী তুলেছেন তিনি।