পুবের কলম, ওয়েবডেস্ক: সাম্প্রতিক হামলাকে ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিভিন্ন শহরে প্রতিরক্ষা অবকাঠামো ও বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মৌলিক নীতির লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট অবমাননা হিসেবে দেখছে এবং প্রয়োজনীয় ও ‘দৃঢ় জবাব’ দেওয়ার বৈধ অধিকার সংরক্ষণ করছে।
তেহরান আরও জানায়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরান দীর্ঘদিন ধরে ধৈর্য ও সংযম প্রদর্শন করেছে। তবে দেশের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে এবং আগ্রাসীদের তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত করতে সক্ষম। পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে ‘সশস্ত্র আগ্রাসনের সুস্পষ্ট উদাহরণ’ আখ্যা দিয়ে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের উল্লেখ করেছে, যেখানে আত্মরক্ষার অধিকার স্বীকৃত। বিবৃতির শেষাংশে কঠোর বার্তা দিয়ে বলা হয়েছে, ইতিহাস সাক্ষ্য দেয়—ইরানিরা কখনও আগ্রাসনের কাছে নতি স্বীকার করেনি, এবারও তার ব্যতিক্রম হবে না। ইরানের প্রতিক্রিয়া হবে দৃঢ় এবং শত্রুপক্ষ তাদের পদক্ষেপের ফল ভোগ করবে।ইরানিরা কখনও আগ্রাসনের কাছে নতি স্বীকার করেনি, এবারও এর ব্যতিক্রম হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩
আরও খবর
নাবলুসে ইসরাইলের আগ্রাসন, নিহত ২ ফিলিস্থিনি তরুণ
রমযানের শুভেচ্ছা বিনিময় আরব-ইরানের
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ
রুশ অভিযানকে আগ্রাসন বলার অধিকার নেই ন্যাটোর
ইরানে মার্কিন-ইসরাইলি হামলা 'মানতে পারে না' ফ্রান্স: পররাষ্ট্রমন্ত্রী
ইরানে মার্কিন-ইসরাইলি হামলা 'মানতে পারে না' ফ্রান্স: পররাষ্ট্রমন্ত্রী
আমেরিকা–ইজরায়েলের দাপটে কমেছে ইরানের হামলা, নতুন কৌশলের ইঙ্গিত তেহরানের
আমেরিকা–ইজরায়েলের দাপটে কমেছে ইরানের হামলা, নতুন কৌশলের ইঙ্গিত তেহরানের
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কি নিহত! তাসনিম নিউজের প্রতিবদেনে গুঞ্জন
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কি নিহত! তাসনিম নিউজের প্রতিবদেনে গুঞ্জন
হরমুজ প্রণালীতে মাইন পেতে রেখেছে ইরান, বিস্ফোরক দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালীতে মাইন পেতে রেখেছে ইরান, বিস্ফোরক দাবি ট্রাম্পের
ইরানের সঙ্গে সংঘাত: মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরে বাড়ছে অসন্তোষ, ইরানের বিরুদ্ধে অভিযানে 'না' সেনাদের
ইরানের সঙ্গে সংঘাত: মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরে বাড়ছে অসন্তোষ, ইরানের বিরুদ্ধে অভিযানে 'না' সেনাদের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর