পুবের কলম ওয়েবডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন ন্যাটো জোটের সদস্য দেশগুলো আলোচনায় বসতে রাজি না হওয়ায় এবং সবার জন্য সমান নিরাপত্তার ভিত্তিতে গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে অনাগ্রহ দেখানোয় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। কাজেই এই অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই। রাশিয়া দুই মাস আগে ইউরোপের নিরাপত্তা নিয়ে ন্যাটো জোটকে একটি প্রস্তাব দিয়েছিল।
প্রস্তাবটিতে ন্যাটোকে আর পূর্বদিকে সম্প্রসারণ না করার বিশেষ করে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই জোট তাতে সাড়া না দেওয়ার পর ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন। এর কয়েকদিন আগে তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন। রাশিয়ার অভিযোগ ২০১৪ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির লঙ্ঘন হওয়ায় এ অভিযান চালানো হয়েছে। পুতিন বলেছেন তিনি ইউক্রেন দখল করতে চান না বরং দেশটির ’নিরস্ত্রীকরণ’ চান।রুশ অভিযানকে আগ্রাসন বলার অধিকার নেই ন্যাটোর
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৬
আরও খবর
ইরানিরা কখনও আগ্রাসনের কাছে নতি স্বীকার করেনি, এবারও এর ব্যতিক্রম হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রথমবার রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড
ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প
ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর