পুবের কলম, ওয়েব ডেস্ক: বাংলাদেশি' সন্দেহে গ্রেফতার। রাজ্য সরকারের সহায়তায় বাড়ি ফিরলেন মালদার বাসিন্দা। জানা গেছে, রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়েছিলেন যুবক। নাম আমির শেখ। অবশেষে স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে বাড়ি ফেরেন তিনি।
আমির মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা। রাজ্য সরকারের উদ্যোগে ওই যুবককে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ছেলেকে ফিরে পেয়ে স্বস্তিতে তাঁর পরিবারের সদস্যরা।আরও পড়ুন:
আরও পড়ুন:
জেলে দু’মাস কাটানোর পর সীমান্তের গেট থেকে তাঁকে বলার মাধ্যমে সীমান্ত পেরোতে বলা হয়, “ডান দিকে গেলে গুলি খাবে, বাঁ দিকে যাও।” এরপর আমিরকে বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াতে হয়।
আরও পড়ুন:
এদিকে আমিরের ফিরে আসার খবর পেয়ে শনিবার তার বাড়িতে যান তৃণমূলের স্থানীয় নেতারা। ভুক্তভুগীর খোঁজখবর নেন। জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি এই ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্বকে বিঁধেছেন।
আরও পড়ুন: