পুবের কলম ওয়েবডেস্ক: একটু একটু করে সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাই দেশের রাজধানী অন্যত্র সরানোর তোড়জোড় শুরু করেছে দেশের সরকার। ২০২৪ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের দিন নতুন রাজধানীর উদ্বোধন হতে পারে। সূত্রের খবর, জাকার্তা থেকে ২ হাজার কিলোমিটার দূরে বোর্নিওতে তৈরি হচ্ছে নয়া রাজধানী। ইতিমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ অর্ধেক হয়েছে।
তবে পুরো কাজ ২০৪৫ সালের অগস্টে শেষ হবে। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী বিশ্বের জনবহুল শহরগুলোর একটি। শহরে দূষণের মাত্রাও বিপজ্জনক। এছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণে বসে যাচ্ছে শহরটি। আশঙ্কা, ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশই জাভা সাগরের তলায় চলে যেতে পারে। ইতিমধ্যে বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেশের আমলাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে সেখানে। নিরাপত্তার কারণে সবাইকে নতুন শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নতুন শহরের মাঝে অন্তত ৬০ শতাংশ অঞ্চল জুড়ে ঘন বনাঞ্চল থাকবে। দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদোর ইচ্ছা, নতুন রাজধানীর নাম হোক ‘নুসানতারা’।রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ মার্চ ২০২৩, ১৫:২১
আরও খবর
দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে নিহত ১৬ প্রবীণ
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
ইন্দোনেশিয়ায় আবাসিক স্কুল ধসে মৃত ৩৭, এখনো নিখোঁজ ২৬
ইন্দোনেশিয়ায় বাড়ছে বিক্ষোভ, রাজধানীতে সেনা মোতায়েন
ইন্দোনেশিয়ায় বাড়ছে বিক্ষোভ, রাজধানীতে সেনা মোতায়েন
ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ১৮ কিলোমিটার ছাই স্তূপ তৈরি হয়
ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ১৮ কিলোমিটার ছাই স্তূপ তৈরি হয়
জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে ভারসাম্য রক্ষায় ইন্দোনেশিয়ার নতুন কৌশল
জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে ভারসাম্য রক্ষায় ইন্দোনেশিয়ার নতুন কৌশল
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর