পুবের কলম, ওয়েবডেস্ক: ক্রিকেট থেকে চিরতরের জন্য ছুটি নিয়ে নিলেন বাংলার মন্ত্রীমশায় মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার নিজেই একথা জানালেন মনোজ। গতবারই রঞ্জির ঠিক আগেই একটা আভাস দিয়েছিলেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার। কিন্তু চেয়েছিলেন অন্তত যাওয়ার আগে একটা রঞ্জি দিয়ে যেতে। গতবার রঞ্জি ট্রফিতে তাঁর পারফরমেন্সও ছিল উল্লেখ করার মত। কিন্তু বাংলার আর শেষ রক্ষা হয়নি। বাংলা রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া থেকে দূরেই রয়ে গিয়েছে। মানসিকভাবে একটু কষ্টে ছিলেন মনোজ। একাধারে বাংলারক্রীড়ামন্ত্রীত্ব সামলানো, এবং ক্রিকেট খেলা, দুটোর মধ্যে দারুণ একটা মেলবন্ধন ঘটিয়েছিলেন মনোজ। কিন্তু প্রত্যেককেই একটা সময় থামতে হয়।
মনোজের এখন বয়স মাত্র ৩৭ বছর। ক্রিকেটটা তিনি চালিয়ে যেতেই পারতেন। কিন্তু তরুণ সমাজকে জায়গা ছেড়ে দেওয়ার লক্ষ্যে এবার নিজেকেই সরিয়ে নিলেন। জানিয়েছেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমার পরিচিতিই এসেছে ক্রিকেট থেকে। ছোট থেকে স্বপ্ন দেখতাম ভালো ক্রিকেটার হব। অনেক রকম সমস্যার সম্মুখীনও হয়েছি। কিন্তু সেগুলোকে সামলেই ক্রিকেটটা খেলে গিয়েছি।’ পাশাপাশি যে সমস্ত মানুষ তাঁর পাশে থেকেছেন তাদের ধন্যবাদ জানাতেও ভোলেননি বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী।আরও পড়ুন:
একটা সময় হাওড়ার তেলকল ঘাট থেকে যে মনোজ তিওয়ারির উত্থান হয়েছিল বাংলা ক্রিকেটে সেই সময় তাঁর কোচ ছিলেন মানবেন্দ্র ঘোষ।
ক্রিকেট সায়াহ্নে এসে নিজের বিদায় বেলায় সেই মানবেন্দ্রবাবুর কথা বলতে গিয়ে আবেগি হয়ে পড়েন মনোজ। বলেন, ‘আমার ছোটবেলার কোচ মানবেন্দ্র ঘোষ আমায় হাতে ধরে যা কিছু শিখিয়েছেন তা আমি কোনওদিনই ভুলিনি। তিনি আমার কাছে পিতৃতুল্য। তিনি না থাকলে ক্রিকেটের আমি কোনও পর্যায়েই পৌঁছতে পারতাম না।’ বর্তমানে বেশ অসুস্থ মনোজের ছোটবেলার কোচ মানবেন্দ্র ঘোষ। তাঁর সুস্থতা কামনা করে মনোজ জানালেন, ‘স্যার, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ পাশাপাশি নিজের এই সফল ক্রিকেটীয় কেরিয়ারের জন্য তাঁর বাবা ও মাকেও ধন্যবাদন জ্ঞাপণ করেছেন মনোজ। জানালেন, ‘ওরা কোনওদিন আমার কোনও চাপসৃষ্টি করেননি। আমার ক্রিকেট খেলায় যথেষ্ট সহযোগিতা করেছেন তারা।’THANK YOU 🙏 pic.twitter.com/xFWCJHSVka
— MANOJ TIWARY (@tiwarymanoj)