পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপিশাসিত উত্তরপ্রদেশের আলিগড়, মঈনপুরীর নাম পরিবর্তনের প্রস্তাব পাসের পরে এবার মির্জাপুর জেলার নাম পরিবর্তনের দাবি উঠেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ওই বিষয়ে একটি সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন:
মির্জাপুর জেলা কালেক্টরেটে ভারতীয় সবর্ণ সংঘের কর্মকর্তারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে চিঠি লিখে মির্জাপুর জেলার নাম পরিবর্তন করে বিন্ধ্যাচল নগর করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:
সবর্ণ সংঘের কর্মকর্তা অবধেশ সিং বলেন, বাইরে অন্য রাজ্যে মির্জাপুরকে কেউ জানে না।
আমরা যখন বিন্ধ্যাচলের নাম বলি, তখন সবাই এই নাম জানে। ভারতীয় সবর্ণ সংঘ বলেছে, জেলার নাম পরিবর্তন করে বিন্ধ্যাচল করা উচিত। ভারতীয় সবর্ণ সংঘের জাতীয় সহসভাপতি, অবধেশ সিং বলেছেন, ‘আমরা জেলা প্রশাসকের অফিসে এসেছি। আমরা মির্জাপুরের নাম পরিবর্তন করে বিন্ধ্যচল নগর বা বিন্ধ্যাচলধাম করার দাবি জানাচ্ছি। মুখ্যমন্ত্রীকেও ওই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। বাইরে মির্জাপুরকে খুব কম লোকই চেনে। বেশি মানুষ বিন্ধ্যাচলকে জানে। তার নামে হলেই ভালো হবে।’