পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসলে একটা সুনির্দিষ্ট যন্ত্র। তাঁকে দিয়ে তাঁর তিন চারজন শিল্পপতি বন্ধু কিছু কাজ করিয়ে নিতে চাইছেন। আজ বুধবার এমনটাই অভিযোগ করলেন শীর্ষ কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি।
আরও পড়ুন:
কেন্দ্রীয় কোষাগার শূন্য তাই বেসরকারিকরণই যে দেশের বেহাল অর্থনীতিকে চাঙ্গা করার একমাত্র রাস্তা সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
সেই মোতাবেক গতকাল মঙ্গলবার সরকারি সম্পত্তিকে বেসরকারি কাজে লাগিয়ে ৬ লক্ষ কোটি টাকা ঘরে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে কেন্দ্র।আরও পড়ুন:
কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মত বিরোধী দলগুলোর পাশাপাশি সঙ্ঘ পরিবারের শ্রমিক সংগঠন বিএমএস-ও। বিএমএস সাধারণ সম্পাদক বিনয় কুমার সিন্হারও মন্তব্য, 'এ তো ঘরের গয়নাগাঁটি বেচে দেওয়া।'
আরও পড়ুন:
পেগাসাস, কৃষি আইন, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির মত কেন্দ্রের বেসরকারিকরণের বিরুদ্ধেও বিরোধীরা এককাট্টা আন্দোলন গড়ে তোলার কথা চিন্তাভাবনা করছেন।