পুবের কলম, ওয়েবডেস্ক: করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় আর্তদের সাহায্যে এগিয়ে এল রিলায়েন্স ফাউন্ডেশন। এই অভিশপ্ত দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার নীতা আম্বানি।
আরও পড়ুন:
সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে নীতা আম্বানি জানিয়েছেন, ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের সমবেদনা জানাই৷ ঠিক যে মুহূর্তে আমরা এই দুর্ঘটনা সম্পর্কে জানতে সেই মুহূর্তেই আমাদের উদ্ধারকারী দল সেখানে পৌঁছয় এবং আহতদের উদ্ধার করতে ও হাসপাতালে পাঠাতে সাহায্য করতে শুরু করে৷'
আরও পড়ুন:
রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা চেয়ারপার্সন নীতা আম্বানি আরও জানান, আর্তদের সাহায্যে ফাউন্ডেশনের তরফে ১০ দফা কর্মসূচি নেওয়া হয়েছে।
উদ্ধারকাজ থেকে শুরু করে নিহতদের পরিবারকে সাহায্য, সব দিক থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।আরও পড়ুন:
নীতা আম্বানি বলেন, এই অভিশপ্ত দুর্ঘটনায় যারা নিহত ও আহতদের হারিয়েছেন আমরা তাদের পরিবারের কষ্ট কমিয়ে দিতে পারব না। কিন্তু তারা যাতে আবার মূলস্রোতে ফিরে আসতে পারে তার জন্য সম্পূর্ণ সাহায্য করব আমরা। আমাদের সংগঠনের তরফে এ বিষয়ে ১০ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷'
আরও পড়ুন:
সংস্থার পক্ষ থেকে অ্যাম্বুল্যান্সে বিনামূল্যে জ্বালানি সরবরাহ থেকে শুরু করে, রেশন সামগ্রী-ওষুধপত্র সরবরাহ, মৃতদের পরিবারের সদস্যদের প্রয়োজনে অর্থ উপার্জনের ব্যবস্থা করা, যাঁদের এই দুর্ঘটনায় অঙ্গহানি হয়েছে, তাঁদের প্রয়োজনীয় সরঞ্জাম যেমন, হুইলচেয়ার দিয়ে সহায়তা করার মতো বিষয় রিলায়েন্স ফাউন্ডেশনের এই ১০ দফা কর্মসূচিতে রয়েছে৷