আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের অন্যতম। হ্যাঁ রিলায়েন্স গ্রুপের অধীশ্বর শিল্পপতি মুকেশ আম্বানির কথাই বলছি। এই ধনকুবের শিল্পপতির জীবন যাপন বেশ সাধারণ। তবে তাঁর স্ত্রী নীতা আম্বানির লাইফস্টাইল প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসে।
আরও পড়ুন:
কখনও জলের বোতল, কখনও বা শাড়ি, বিলাসবহুল জীবনযাপনের নানান টুকরো তথ্য মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে থাকে আর এইবার ভাইরাল হলো নীতা আম্বানির ২৪ ক্যারেট সোনা ও হিরে জহরত দিয়ে তৈরি মোবাইল ফোনের তথ্য।
তিনি যে ফোনটি ব্যবহার করে থাকেন তার নাম “ফ্যালকন সুপারনোভা আইফোন”। ২০১৪ সালের লঞ্চ হওয়া এই আইফোনটির ভারতীয় টাকায় মূল্য ৩১১ কোটি টাকা বা ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার।আরও পড়ুন:
সীমিত সংস্করনের এই আইফোনটিকে নীতা আম্বানির জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ২৪ ক্যারেট সোনা ও গোলাপি সোনা দিয়ে তৈরি এই আইফোনের পেছনে বসানো রয়েছে গোলাপি রঙের একটি হীরা। জানা যায়, বিশেষ ফিচার সমন্নিত এই আইফোনটি অত্যন্ত সুরক্ষিত এবং নীতা আম্বানি ব্যতীত অন্য কেউ এই আইফোনটিকে কখনোই অ্যাক্সেস করতে পারবেন না!
আরও পড়ুন: