পুবের কলম ওয়েবডেস্কঃ হ্যাকারের হানা এবার সংসদ টিভির ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে রাজ্যসভা ও লোকসভা  অধিবেশন সম্প্রচারিত হয়ে থাকে।

মঙ্গলবার সকাল থেকেই দেখা যাচ্ছিলনা সংসদ টিভি।জানা যায় সম্প্রচারবিধি লঙ্ঘন করার অভিযোগে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলটির।

এরপর সংসদটিভির ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে জানানো হ্যাকিংয়ের বিষয়টি।

টুইটারে লেখা হয়েছে, ”সংসদ টিভির ইউটিউব চ্যানেলটি কয়েক দুষ্কৃতীর কবলে পড়েছে ১৫ ফেব্রুয়ারি। ইউটিউব সেটির নিরাপত্তাজনিত আশঙ্কার কথা টের পেয়েছে। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে।

এখানেই শেষ নয় বদলে দেওয়া হয়েছে  ইউটিউব চ্যানেলের নামটিও। নাম দেওয়া হয়  ‘ইউথেরিয়াম’। বিষয়টি জানার পর থেকেই দ্রুত কাজে নেমেছে সংসদ টিভির সোশ্যাল মিডিয়া  টিমও। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই গুগলের কাছে দায়ের করা হয়েছে অভিযোগ।

https://twitter.com/sansad_tv/status/1493480306879655936