পারিজাত মোল্লা: চলতি সপ্তাহে দিল্লি হাইকোর্টে উঠেছিল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এর দাখিল করা মামলা।সেখানে বড়ই বিপাকে পড়লেন তিনি। ইডি তদন্ত থেকে অব্যাহতি চেয়েছিলেন, তবে তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে বলেছে দিল্লি হাইকোর্ট। গত দু'বছরে ১২ বার তলব করা হলেও তিনি হাজিরা দিয়েছেন মাত্র ১ বার। তারপরও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক যে আবেদন করেছেন আদালতে তাতে বিস্ময় প্রকাশ করেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি।
ওই আর্জিতে সাড়া দেয়নি উচ্চ আদালত। একই সঙ্গে কয়লা পাচার মামলায় কোনও রক্ষাকবচও দেওয়া হয়নি রাজ্যের মন্ত্রীকে।আরও পড়ুন:
কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আবেদন ছিল, ''ভবিষ্যতে ইডি যেন তাঁকে আর তলব না করে'। তাঁর এই আর্জিতে সাড়া দেয়নি আদালত। গত ৫ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, 'মলয় ঘটককে তাদের কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি।
হাজিরার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ২৪ ঘণ্টা আগে নোটিস পাঠাতে পারবে রাজ্যের আইনমন্ত্রীকে। গত শুক্রবার আগেকার রায়ে সেই সব নির্দেশ বহাল রেখেছে আদালত।আরও পড়ুন:
ইডিকে আদালতের নির্দেশ, 'মলয় ঘটকের হাজিরার দিন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা জন্য কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের মুখ্যসচিবকে নোটিস দিতে হবে। যেন তাঁকে জিজ্ঞাসাবাদে কোনও সমস্যা তৈরি করা না হয়'। পাশাপাশি স্পষ্ট জানানো হয়েছে, 'ইডি অফিসারদের কাজে কোনও প্রকার বাধা সৃষ্টি করা যাবে না'। ওয়াকিবহাল মহল মনে করছে এতে চাপ বাড়ল রাজ্যের আইনমন্ত্রীর।