পুবের কলম, ওয়েবডেস্ক: দু'দিনের ভারত সফরে এলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার রাত্রি ৮ টায় তিনি ভারতের মাটিতে পা রাখেন। এদিন কাতার আমিরের বিমান অবতরণ করে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কাতারের আমিরকে স্বাগত জানান তিনি।

 

বিদেরমন্ত্রক সূত্রে খবর, আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ১৭-১৮ ফেব্রুয়ারি ভারত থাকবেন। এই দু'দিন কয়েকটি বৈঠকও করবেন তিনি। প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকের সঙ্গেও বৈঠক করবেন আল থানি।