আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী শনিবার জল বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়।গার্ডেনরিচ পাম্পিং স্টেশনের সবচেয়ে লম্বা পাইপের মেরামতি, এবং একাধিক বুস্টার স্টেশনের মেরামতি করা হবে। তাই এই হেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে কলকাতা পুরনিগমের পক্ষ থেকে।
আগামী ২১ জানুয়ারি অর্থাৎ শনিবার গার্ডেনরিচ প্রকল্প থেকে জল সরবরাহ হবে না।আরও পড়ুন:
বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রোণী, সেনাপল্লী, লালকা, পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে। ৮ থেকে ১৪ নম্বর বরোর সবকটি ওয়ার্ডেই বন্ধ রাখা হবে গার্ডেনরিচের জল সরবরাহ। গার্ডেনরিচ জল সরবরাহের ওপর নির্ভরশীল কয়েক লক্ষ্য মানুষ যাতে অসুবিধেয় না পড়েন তাই আগেই এই কথা জানানো হয়েছে।
আরও পড়ুন:
রবিবার ২২ জানুয়ারি থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করবে। জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘গার্ডেনরিচ জল প্রকল্প থেকে জল সরবরাহের গতি বেড়েছে। উৎপাদন বেড়েছে। ফলে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি।