দেবশ্রী মজুমদার, রামপুরহাট: সবলা মেলার সূচনা হল রামপুরহাটে। 'নারীকে আপন ভাগ্য জয় করিবার... অধিকার' প্রতিষ্ঠিত করতে বীরভূম জেলার স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত বিভাগ ও রামপুরহাট মহকুমা করণের যৌথ উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর সবলা মেলা অনুষ্ঠিত হবে। শুভ উদ্বোধন হল বুধবার সন্ধ্যায়।
আরও পড়ুন:

উপস্থিত ছিলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্র নাথ সিনহা, মহকুমা শাসক সাদ্দাম নাভাস প্রমুখ।
আরও পড়ুন:
রামপুরহাট এস ডি এস ময়দানে ২২ ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত বেলা বারোটা থেকে রাত আটটা অবধি এই সবলা মেলা চলবে।
আরও পড়ুন:
উৎপাদিত উৎকৃষ্ট গুণমানের বস্ত্র সম্ভার ও জেলার হস্তশিল্প জাত দ্রব্য, চর্মজাত সামগ্রী, কৃত্রিম অলংকার সম্ভারের প্রদর্শন ও বিপণনের উদ্দেশ্য সবলা মেলার। এদিন দুপুরে গান্ধি পার্ক ময়দান থেকে একটি Rally'র আয়োজন করা হয় সরকারি তরফে। যা সারা শহর পরিক্রমা করে।