ইনামুল হক, বসিরহাটঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে ইছামতী বিজ্ঞান কেন্দ্রের কালীতলায় (ঝিঁঙেখালি ফরেস্ট) এক আলোচনা সভা অনুষ্ঠিত হল সোমবার। উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সহ-সম্পাদক সৌরভ চক্রবর্তী, জেলা সম্পাদক দেবাশীষ রায়, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা রত্না রায়, রাজ্য কমিটির সদস্য পুলক চক্রবর্তী, সুন্দরবন সাব-কমিটির কনভেনার পার্থ মুখার্জী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যা চন্দনা মল্লিক, ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার, ইছামতী বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতি শুভব্রত দাশ, হিঙ্গলগঞ্জ বিজ্ঞান চক্রের সম্পাদক ভবতোষ রায়, ঝিঙেখালি ফরেস্টের অফিসার পঞ্চানন মন্ডল প্রমুখ।
আরও পড়ুন:
এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুন্দরবন বিষয়ক নানাবিধ সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান-নৃত্য, গীত,আবৃত্তি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়।
আরও পড়ুন:
সুন্দরবনকে বাঁচানোর আহ্বান নিয়ে সুন্দরবনের চাষি, নদীতে মিন ধরে জীবিকা নির্বাহ করে এমন ব্যক্তি, মধু ব্যবসায়ী সহ সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল পেশার লোকজন, ছাত্র-ছাত্রী, পরিবেশ কর্মী ও বিজ্ঞান কর্মীদেরকে নিয়ে কালীতলা স্কুল হয়ে সামসেরনগর থেকে কালীতলা বাজার পর্যন্ত বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।
সুন্দরবনের জনজীবন, নদীবাঁধ ও জলবায়ুর রক্ষার স্বার্থে প্রতিদিন সুন্দরবন দিবস পালন করতে হবে বলে জানান বিজ্ঞান কর্মীরা। নিজেদের জনজীবন ও জীবিকা বাঁচানোর লক্ষ্যে প্রতিদিন সুন্দরবন দিবস পালনের জন্য অঙ্গীকারবদ্ধ হন গোটা সুন্দরবনবাসী।আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মত, নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংসই সুন্দরবনকে বার বার বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। ফলে বার বার খাদ্যের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছে বাঘ। তাই জঙ্গল এবং বাঘ বাঁচানোর উদ্যোগ প্রশংসনীয়।