পুবের কলম ওয়েব ডেস্কঃ বর্ষবরণের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানে। গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলেই সূত্রের খবর৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরও ১ জন। রাজস্থানের হনুমানগড় জেলা দিয়েই গিয়েছে মেগা হাইওয়ে। সেই প্রশস্ত রাজপথেই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে।
মৃতদের পরিচয় এখনও জানা যায়নি বলেই খবর।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির পাঁচ যাত্রীর। গুরুতর আহত অবস্থায় গাড়ির এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা নিয়ে যায় স্থানীয় হাসপাতালে।
আরও পড়ুন:
যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা, না কি বেপরোয়া গতির কারণে এই ঘটনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।
তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, তীব্র গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে ওই গাড়িটি।আরও পড়ুন:
দুর্ঘটনার পরই ট্রাকের চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকেই আটক করেছে পুলিশ। গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।