পুবের কলম, ওয়েবডেস্ক: নববর্ষকে সামনে রেখে রাজধানীর নিরাপত্তা জোরদার করল দিল্লি পুলিশ। বড়দিনের উৎসবের রেশ কাটতে না কাটতেই অপরাধ দমনে শুরু হয়েছে বিশেষ অভিযান ‘অপারেশন আঘাত ৩.০’। রাজধানীজুড়ে চলছে ব্যাপক তল্লাশি ও নাকা চেকিং। পুলিশের এই অভিযানে এখনও পর্যন্ত শতাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অভিযান চলাকালীন পুলিশ ২১টি দেশি পিস্তল, ২০টি তাজা কার্তুজ ও ২৭টি ছুরি বাজেয়াপ্ত করেছে। এ ছাড়াও চুরি ও ছিনতাই হওয়া ৩১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তল্লাশিতে ২৩১টি বাইক ও একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এই অভিযান নববর্ষ জুড়েই চলবে।