পুবের কলম ওয়েবডেস্ক: টেক্সাস এখনও মৃত্যুপুরী। চারিদিকে লাশের স্তূপ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ১০০। নিখোঁজের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পর এখনো উদ্ধারকারী দলগুলো কাদামাটিতে ঢেকে যাওয়া নদীর তীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা কের কাউন্টির। শুধু কার কাউন্টিতেই প্রাণহানি হয়েছে ৭৫ জনের। এই কাউন্টির মিসটিক সামার ক্যাম্প তাদের ২৭ জন মেয়ে এবং স্টাফদের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে।
টেক্সাসে আবহাওয়া পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না।
গত শুক্রবার থেকেই ভারি বৃষ্টি হচ্ছে টেক্সাস রাজ্যের বিস্তীর্ণ অংশে। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত টেক্সাসের দক্ষিণ-পশ্চিম অঞ্চল। সেখানকার গুয়াডালুপে নদীতে হড়পা বান আসায় পানির তোড়ে ভেসে গেছেন অনেকেই।