পুবের কলম প্রতিবেদক, মোথাবাড়ি: পথ অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্সে মৃত্যু হল মালদার এক শিশুর। মৃত শিশুর বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গিটোলার জোত অনন্তপুর গ্রামে। মালদা থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল।পথে নদিয়ায় রাস্তা অবরোধে আটকে যায় অ্যাম্বুলেন্স। পথেই মৃত্যু হয় ওই শিশুর।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে জানা গেছে, মৃত শিশুর নাম সাকিবুল শেখ(৭)। সে এলাকার একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। মঙ্গলবার বাড়িতে ছাদে খেলছিল এবং ছাদ থেকে পড়ে যায় সে। আহত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আনা হলে মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করে। তারা এখান থেকে রওনা হয় কলকাতার উদ্দ্যোশে।
আরও পড়ুন:
পথে কৃষ্ণনগর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। সেখানে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। তাদেরকে অনুরোধ করা হলেও তারা অ্যাম্বুলেন্সটি ছাড়েনি বলে অভিযোগ। প্রায় দুই ঘন্টা আটকে থাকে অ্যাম্বুলেন্সটি। ফলে মৃত্যুর কোলে ঢোলে পরে শিশুটি। ওখান থেকে বাড়িতে ফিরিয়ে আনে মৃত শিশুটিকে। পরিবারের দাবি, যারা পথ অবরোধ করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানায়।