পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশ ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উত্তরপ্রদেশের তিন শহর লখনউ, গোরক্ষপুর, অযোধ্যা ভ্রমণ করবেন তিনি। রাষ্ট্রপতির ভ্রমণ সিডিউল চলতি মাসের ২৬ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত। ২৬ ও ২৭ তারিখ লখনউতে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর সম্পূর্ণনন্দের মূর্তি উদ্বোধনে দুটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
২৮ তারিখ গোরক্ষপুরে কলেজ ও বিশ্ববিদ্যালয় উদ্বোধন করবেন। ২৯ তারিখ অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির ঘুরে পুজো দেবেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন সূত্রে এমনই খবর জানানো হয়েছে।আরও পড়ুন:
অযোধ্যায় একগুচ্ছ প্রকল্পেরও সূচনা করবেন রাষ্ট্রপতি। তুলসী স্মারক ভবন, শহরের বাসস্ট্যান্ড এ অযোধ্যা ধামের উন্নয়নে নয়া প্রকল্পের সূচনা করবেন রামনাথ কোবিন্দ।