আরও পড়ুন:
দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন : আন্দোলনকারী পড়ুয়াদের সাথে কথা বললেন না উপাচার্য, উল্টে পড়ুয়াদের উপর নেমে এল নিরাপত্তা রক্ষীদের আক্রমণ।
আরও পড়ুন:
মঙ্গলবার বিকেলে উপাচার্যর গাড়ির সামনে হাতজোড় করে বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের বিশ্বভারতী ইউনিটের সভাপতি বলেন, দয়া করে কথা বলুন! আমাদের শিক্ষার অধিকার কেড়ে নেবেন না! কিন্তু সেকথায় কান না দিয়ে নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দিলেন পড়ুয়াদের উপর বলপ্রয়োগ করতে। ঘটনার জেরে গুরুতর আহত মীণাক্ষী ভট্টাচার্য।
আরও পড়ুন:
ছাত্রের ভর্তি আঁটকানো, ছাত্রীর পিএইচি ডি আঁটকানো, শিক্ষকদের মুচলেকা আদায়, একের পর এক সাসপেনশন, বেতন ও পেনশন আঁটকানো এমন বিস্তর অভিযোগ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। এমনকি আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন এমন গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন:
মঙ্গলবার বিকেল চারটা নাগাদ উপচার্য বিদ্যুৎ চক্রবর্তী গাড়ি চড়ে নিরাপত্তা রক্ষী নিয়ে বের হতে চেষ্টা করেন। আর ঠিক তখনই পড়ুয়াদের উপর দ্বিতীয়বার আক্রমণ হয় বলে অভিযোগ । উল্লেখ্য, প্রচন্ড শীতে বারো দিন ধরে আন্দোলনরত ছাত্র ছাত্রীরা এগিয়ে এসে কথা বলতে চান।
উপাচার্য গাড়ি থেকে না নেমে, গাড়ি পিছোতে বলে, নিরাপত্তারক্ষীদের কড়া কিছু একটা নির্দেশ দেন। তখন রাস্তায় শুয়ে তাঁরই ছাত্র ছাত্রীরা। তারপরই মহিলা নিরাপত্তা রক্ষীরা বিশ্বভারতীর তৃণমূল কংগ্রেস ইউনিটের সভাপতি