পুবের কলম ওয়েব ডেস্কঃ ফিলিস্তিনের প্রাচীন শহর হেব্রনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ২০২২ সালে ২৬২ বার হামলা চালিয়েছে ইসরাইলের সেনাবাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীরা। আর ইব্রাহিমি মসজিদে ৬১৩ বার আযানে বাধা দিয়েছে তারা। সোমবার ফিলিস্তিনি এনডাউমেন্ট এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে। জেরুসালেমের পবিত্র আল-আকসার পর ইব্রাহিমি মসজিদ ফিলিস্তিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা।
আরও পড়ুন:
ফিলিস্তিনি এনডাউমেন্ট এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ইসরাইলি দখলদাররা ইব্রাহিমি মসজিদে ৬১৩ বার আযান দেওয়াতে বাধা দিয়েছে এবং ১০ দিনের জন্য মসজিদটি বন্ধ করেছে। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা খুব সহজেই মসজিদে প্রবেশ করেছে।
আরও পড়ুন:
২০২২-এ মসজিদটির ছাদে একাধিকবার ইসরাইলি পতাকাও ওড়ানো হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের সেখানে নিষিদ্ধ করা হয়েছিল।
এতে হেব্রনে বসবাসকারী ৪৮ হাজারেরও বেশি মানুষের মনে বছরজুড়ে আতঙ্ক বিরাজ করেছে।আরও পড়ুন:
আরও জানা গেছে, ফিলিস্তিনের পশ্চিম তীরের অন্তত ২৪টি মসজিদে হামলা চালিয়েছে যায়নবাদী সেনা। ১৯৯৪ সালে ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের ওপর উগ্রপন্থী ইহুদিরা হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করেছিল। হেব্রন শহরটিতে ৪০ হাজার মুসলিমের বসবাস। এছাড়া শহরটির অবৈধ ইহুদি বসতিগুলোতে বর্তমানে ৮৫০ জন ইহুদি বসবাস করছেন।