পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। জলমগ্ন একাধিক এলাকা। মৌসব ভবন আইএমডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। জলবন্দি একাধিক এলাকা।
জলমগ্ন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের সামনের রাস্তা। একনাগাড়ে টানা বৃষ্টির জেরে ঘরবন্দি মানুষ। বুধবার দিল্লিতে ১১২.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিগত ১৯ বছরের মধ্যে সেপ্টেম্বরে গত একদিনে সবচেয়ে বৃষ্টি হয়েছে। প্লাবিত বহু এলাকা। একাধিক এলাকা সহ জলের তলায় মুণরিকা, দিল্লির চাণ্যকুপুরী।আরও পড়ুন:

আইএমডি ট্যুইট করে বজ্রগর্ভ মেঘ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, 'দিল্লি, এনসিআর-গুরুগ্রাম, মানেসার, ফরিদাবাদ, বল্লভগড়, তোশাম, ভিবানি, ঝাজ্জার, নরনৈল, মহেন্দ্রগড়, কোসালির সহ বিচ্ছিন্ন জায়গায়।
আরও পড়ুন:

দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে যে লাজপত নগর মেট্রো স্টেশন, লালা লাজপত রাই মার্গ, এইমস ফ্লাইওভারের কাছে অরবিন্দ মার্গ, জংপুরা মেট্রো স্টেশন, এআইএমএস থেকে মূলচাঁদ এবং মুলচাঁদ রেড লাইটের কাছে রিং রোড, আজাদ মার্কেট সাবওয়ের রাস্তা জলমগ্ন। জাকিরা আন্ডারপাস বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।